নাঙ্গলকোটে স্বামীর নির্যাতনে গৃহবধু খুন
কুমিল্লার নাঙ্গলকোটে স্বামী ও পরিবারের লোকদের নির্যাতনের শিকার হয়ে গৃহবধু খুন হওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উরুকচাইল গ্রামের আলা বাড়ির কামাল হোসেনের ছেলে কামরুল হোসেন (২২) দেড় বছর পূর্বে একই গ্রামের মৃত আবুল খায়েরের মেয়ে শারমিন আক্তার (১৮) কে প্রেমের সূত্রে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিয়ে করে।
বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ী এ বিয়েকে মেনে নিতে পারছিলেন না। স্বামী কামরুল যৌতুকের দাবীতে শারমিনকে প্রায়ই মারধর করতো। এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার মোস্তফা কামাল কয়েকবার শালিস দরবার ডেকে উভয় পক্ষকে মিল করে দিয়েছিলেন।তিন মাস পূর্বে শারমিনের পিতা মারা যাওয়ার পর কামরুল বেপরোয়া হয়ে উঠে। প্রায় দিনেই স্ত্রীকে মারধর করা শুরু করে এবং তাকে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানেও তাকে নির্যাতন করতো। শারমিনের মা ছেনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, (২৪ অক্টোবর) রোববার সন্ধায় আমার মেয়েকে কামরুল, কমলা বেগম, কামাল হোসেন, কবির হোসেন সহ পরিবারের অন্যান্যরা নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই, ঘাতকের ফাঁসি চাই।পরে সন্ধা ৭ টায় পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহত সারমিনের মা ও বোন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার