ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে পূর্ব মুন্সীয়ায় রাস্তায় ভোগান্তি


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৩:১২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে ইট সলিংয়ের একটি বেহাল রাস্তায় চলা ফেরায় মানুষের ভোগান্তি বেড়েছে। প্রায় ১০ বছরেও দেড় হাজার ফুটের রাস্তাটি সংস্কার হয়ে উঠেনি। এতে করে ওই এলাকার বসবাসকারীরা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বেহাল রাস্তাটি শ্রীনগর-কুকুটিয়া বাজার পাকা সড়কের একমাত্র সংযোগ মাধ্যম। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুকুটিয়া বাজার-শ্রীনগর সড়কের পূর্ব মুন্সীয়া পাকা ব্রিজের পূর্ব দিক থেকে ওই গ্রামের মৃধা বাড়ি হয়ে প্রায় দেড় হাজার ফুট রাস্তা পুনরায় পূর্ব মুন্সীয়া বাজার সংলগ্ন প্রধান পাকা সড়কের সাথে সংযুক্ত হয়েছে। লক্ষ্য করা গেছে, দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তার ইট উঠে বেহাল হয়ে পড়েছে। রাস্তা জুড়ে খানাখন্দে ভরে গেছে। এঅবস্থায় অটোরিক্সা, মোটরসাইকেলসহ কোন প্রকার যানবাহন চলাচলা করতে পাড়ছে না। বাধ্য হয়েই বৃদ্ধ, শিশুসহ অসুস্থ রোগী পায়ে হেঁটেই চলাচল করছেন। 
এলাকাবাসী জানায়, গত ১০ বছর আগে রাস্তায় ইট বিছানো হয়। এর পর থেকে কোন সংস্কার কাজ হয়নি। রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া রাস্তার গর্তে বৃষ্টির পানি ও কাঁদামাটি জমে এলাকাবাসীর চলাচলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা। স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আলাপ আলোচনা হচ্ছিল। এরই মধ্যে আসন্ন ইউপি নির্বাচন শুরু হলো। আশা করছি নির্বাচনের পরেই রাস্তার কাজের জন্য প্রদক্ষেপ নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন