ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হারের পর পাকিস্তানিদের সঙ্গে আড্ডায় ধোনি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৩:২৩

ধরুন, আপনি একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়। আপনার উত্তরসূরিরা চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে হেরে গেছে। তাও আবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। এরপরও ম্যাচ শেষে আপনি কি সেই প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে আড্ডায়-গল্পে মেতে উঠতে পারতেন?

উত্তরটা নিশ্চিতভাবেই, ‘না’। তবে এখানেই তো ব্যতিক্রম মহেন্দ্র সিং ধোনি। ভারতের সফলতম এই অধিনায়ক অবসর নিয়েছেন গেল বছর। তবুও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। নতুন দায়িত্ব ‘মেন্টর’ হিসেবে।

সেই মেন্টর ধোনি দুবাইয়ে কাল ভারতের হারের পরও মাঠে এসে পরামর্শ দিচ্ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের জুনিয়র ক্রিকেটারদের। আড্ডায় মেতে উঠেছিলেন সমবয়সী শোয়েব মালিকের সঙ্গে। বাবর-শোয়েব-ইমাদদের সঙ্গে ধোনির আড্ডার ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের আলিঙ্গন করে দিয়েছিলেন সৌহার্দ-সম্প্রীতির বার্তা। এরপর পাক ক্রিকেটারদের সঙ্গে ধোনির এই আড্ডা সেই সম্প্রীতির বার্তাকে কি আরও ছড়িয়ে দিলো না?

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের