মাদক কাণ্ডে অনন্যাও গ্রেফতার হচ্ছেন?
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে মাদক বিষয়ে চ্যাট করে বিপাকে তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এরই মধ্যে দুই দফায় তাকে জেরা করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুধু তাই নয়, তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) পুনরায় এনসিবি দফতরে অনন্যাকে তলব করা হয়েছে। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা জানা যায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে গ্রেফতার করা হতে পারে।
মাদক মামলায় আরিয়ান খান গত ২ অক্টোবর থেকে বন্দী আছেন। তার সঙ্গেই মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন অনন্যা। আরিয়ানকে গাঁজা সরবরাহের আশ্বাস দেন তিনি। এ কারণেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে এনসিবি।
প্রথম দফায় জিজ্ঞাসাবাদে অনন্যা দাবি করেন, তিনি মজার ছলেই গাঁজা দেওয়ার কথা বলেছেন। এমনকি গাঁজা যে মাদকের পর্যায়ে পড়ে, সেটাও নাকি জানেন না তিনি।
গত ২১ অক্টোবর অনন্যার বাড়িতে অভিযান চালায় এনসিবির ৬ সদস্যের একটি দল। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে তার ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন জিনিস জব্দ করা হয়। এরপর এনসিবি কর্তারা শাহরুখ খানের বাড়ি মান্নাতেও গিয়েছিলেন। তবে সেখানে মিনিট ১৫ থেকে বেরিয়ে যান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ তা কয়েকজন বন্ধুকে আটক করে এনসিবি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চারজনকে গ্রেফতার করা হয়। বারংবার আরিয়ানের জামিনের আবেদন করলেও সেটা গ্রাহ্য করেননি আদালত। তাই মুম্বাইয়ের আর্থার রোড জেলেই তার দিন কাটছে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ