জেলবন্দি সুকেশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জ্যাকলিন
প্রতারণা ও জালিয়াতির দায়ে ধরা পড়ে জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তাকে নিয়ে নানা রকম চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে। তার গোপন তথ্য বের করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনেককে। সেই তালিকায় আছেন জ্যাকলিন ফার্নান্দেজ।বলা হচ্ছে এই অভিনেত্রী নাকি সুকেশের সঙ্গে প্রেমও করতেন। অনেক নামি দামি উপহার তিনি দিয়েছেন প্রেমিকাকে।
সম্প্রতি এমনই দাবি করেছেন সুকেশের আইনজীবী। তবে এসব মন্তব্যকে স্রেফ ‘গুজব’ বলে ওড়িয়ে দিলেন ‘রেস ৩’-এর অভিনেত্রী।এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার ওই মামলায় অভিযুক্ত সুকেশ এবং তার স্ত্রী লীনা পাল। তাদের গ্রেফতার করে দিল্লির রোহিণী জেলে রাখা হয়েছে।কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে অভিনেত্রী জ্যাকলিন এবং নোরা ফাতেহির। সেই তথ্যের ভিত্তিতে দুই তারকার বয়ান রেকর্ড করা হয়েছিল।
রোববার জ্যাকলিনের মুখপাত্র জানান, লীনা এবং সুকেশের সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই। সুকেশের সঙ্গে প্রেমের দাবিকেও ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি।
জ্যাকলিনের মুখপাত্রের বিবৃতিতে লেখা, ‘জ্যাকলিনকে শুধুমাত্র এই মামলার সাক্ষী হিসেবে তলব করে ইডি। তিনি নিজের বয়ান রেকর্ড করেছেন। পরবর্তীতে ডাকলে তিনি একইভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করবেন।’
এমএসএম / এমএসএম
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত
ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত
‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’
‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’
নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম
বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’
গিটারিস্ট কমলের স্মৃতিচারণ, সঙ্গে কারা?
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?