শোয়েবের খোঁচা, হরভজন তুমি কোথায়?
হুটহাট মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম সরব রাখাতে বেশ পটু শোয়েব আখতার। গতির ঝড়ে এক সময় যেমন বিশ্বের সেরা ব্যাটারদের বুকে নিয়মিত কাঁপন ধরাতেন, এখন তেমনি ভাইরাল বনে যাওয়া নিজের জন্য অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছেন তিনি।
গতকালই যেমন ভারতকে হারানোর পর আরেকবার আলোচনায় তিনি। দুবাইয়ে কোহলির দলকে ১০ উইকেটে উড়িয়ে দেয়ার পর ফেসবুকে শোয়েব খুঁজছিলেন হরভজন সিংকে। রাওয়ালপিন্ডি একপ্রেস নিজের এক ভিডিও শেয়ার করে সাবেক ভারতীয় অফস্পিনারকে উদ্দেশ্য করে বলছি, ‘ভাজ্জি (হরভজন) এখন তুমি কই? ওয়াকওভার নেবে না তোমরা?’
হরভজন এই খোঁচা অবশ্য নিজের দোষেই খেয়েছেন। কিছুদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হরভজন বলেছিলেন, ‘আমি শোয়েবকে বলেছি, আমাদের বিরুদ্ধে খেলতে নামার কোনো মানেই হয় না। তোমরা একটা কাজ করতে পারো, সেটা ওয়াকওভার (খেলতে অস্বীকৃতি জানানো)।’
তবে দুবাইয়ে কাল ভারত হেরে যাওয়ার পর এখন লজ্জায় যেন মুখ লুকানো দায় ভাজ্জির। সেই সুযোগে শত্রু শিবিরের ক্রিকেটারের সঙ্গে একটু রঙ্গ-রসিকতাও সেরে নিলেন শোয়েব।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!