সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাউবি’তে মানববন্ধন
অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর ঘৃণ্য অপতৎপরতার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবীতে রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরের্ক্টস কাউন্সিলের ব্যানারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে উপাচার্য সাম্প্রদায়িক সহিংসতার এ পরিকল্পিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ডাঃ সরকার মোঃ নোমান, বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না, সহকারী অধ্যাপক, ওপেন স্কুল বাউবি, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম ও ডিরের্ক্টস কাউন্সিলের সভাপতি মোঃ হিমায়েত মিয়া, পরিচালক অর্থ ও হিসাব বিভাগ, বাউবি । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
Link Copied