ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ৪:৩২

রাজধানী ঢাকার কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর এলজিইডি ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির প্রতিনিধিদল এই প্রস্তাবে সায় দেয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

সভায় কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আগামী বছরের শুরুতে বিনামূল্যে পোশাক পাবে শিক্ষার্থীরা

ডিএমপির শেরেবাংলা ও যাত্রাবাড়ী থানায় নতুন ওসি

ধানমণ্ডি-৩২ নাম্বার ও সিটি কলেজে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে আইসিইউতে’

সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান

বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস