ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেসি যেন একা হয়ে পড়েছে, একদম নিঃসঙ্গ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৩৬

নতুন ঠিকানাতে আসার পর যেন ঠিক মানিয়ে নিতে পারছেন না লিওনেল মেসি। দলের দুই তারকা নেইমার জুনিয়র ও এমবাপের সঙ্গে তিনজন মিলে জ্বলেও উঠতে পারছেন না। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে তিন তারকা মাঠে নামলেও ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।

কেন এমন অবস্থা? বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ থিয়েরো অরি মনে করছেন, পিএসজিতে নিঃসঙ্গ হয়ে পড়েছেন মেসি। নতুন ক্লাবে এসে একা হয়ে গেছেন আর্জেন্টাইন তারকা, এমনটাও বলছেন সাবেক এই তারকা ফুটবলার।

তিনি বলেছেন, ‘মেসিকে আমি একেবারে নিঃসঙ্গ দেখছি। মেসি যেন একা হয়ে পড়েছে মাঠে আর খুব বেশি বলের কাছেও থাকতে পারছে না। আমি বলব না, এখানে সে কষ্টে আছে কিন্তু তাকে নিঃসঙ্গ মনে হচ্ছে। সেন্টার পজিশনেই তাকে আমি দেখতে চাইব। আমি মনে করি না, ডান দিকে খেলে সে পার্থক্য গড়ে দিতে পারবে। সে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেন্টারে ফেরাটা তাকে ছন্দ এনে দেবে।’

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র একসঙ্গে খেলছেন পিএসজিতে। সময়ের তিন তারকার একসঙ্গে খেলা নিয়েও উচ্ছ্বাসের কমতি ছিল না। কিন্তু এখনও তিন জন একসঙ্গে জ্বলে উঠতে পারেননি সেভাবে। কেন পারছেন না?

অরি বলছেন, ‘যেন তারা (মেসি, নেইমার ও এমবাপে) একসঙ্গে খেলতে পারে, এমন একটা পথ বের করতে হবে। টেকটিক্যাল পর্যায়ে ঠিকঠাক তথ্য-উপাত্ত আমার কাছে নেই, কিন্তু আমি মনে করি, মাঠে এর প্রভাব থাকে কমই। মেসি খুব বেশি কথা বলে না। সে কাজটা করে বল পায়ে। এ মুহূর্তে দলটা কিলিয়ানের, তার হাত ধরেই উজ্জ্বলতা ছড়াচ্ছে পিএসজি। বল কিলিয়ানকেই বেশি খুঁজে নেয়।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে