ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এখনও গেইলের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৩৮

স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ তিনি। তবে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছে না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের। স্বভাবসুলভ ইনিংস উদ্বোধনেও এখন আর তাকে দেখা যাচ্ছে না। এই পজিশনে তার গড় প্রায় ৩০ হলেও তিন নম্বরে খেলতে নেমে সেটা ১৯ এর নিচে। 

৪২ বছর বয়সী এই তারকার তিন নম্বরে খেলার ব্যাখ্যা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ রডি এস্টউইক, ‘গেইল অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনি দলগুলোর দিকে তাকান, স্পিনারদের দিয়ে শুরু করছে তারা। আমাদের মনে হয়েছে তাকে তিন নম্বরে দিলে স্পিনারদের মুখোমুখি কম হতে হবে।’

গেইলের প্রতি যে এখনও আস্থা হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেটিও প্রকাশ পেল কোচের কথায়, ‘গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য চমৎকার একজন। আমরা এখনো তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করি। সে তরুণ ক্রিকেটারদের সহায়তা করতেও দারুণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যে আমরা কেবল পারফরম্যান্স আর সংখ্যার দিকে তাকাই। কিন্তু একজন ক্রিকেটারের দেওয়ার মতো আরও অনেক কিছু আছে। অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য সেটা আরও বেশি। আর সবাই ভুলে যায় গেইল কিন্তু স্পিন বোলিং করতে পারে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে