ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ম্যারাডোনা কাপে আর্জেন্টাইন দলের বিপক্ষে লড়বে বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৩৯

দুই দলের জন্যই ডিয়েগো ম্যারাডোনা ছিলেন কিংবদন্তি। যদিও বার্সায় তার শেষটা ভালো হয়নি। তবুও ম্যারাডোনার মতো ফুটবলারের পায়ের চিহ্ন পড়েছে, ভাবতে নিশ্চয়ই ভালো লাগে কাতালান ক্লাবটির সমর্থকদের। আর আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তো সারাজীবনই ছিল ম্যারাডোনার হৃদয়ে।

এবার এই দুই ক্লাব মুখোমুখি হচ্ছে একে অপরের। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বোকা জুনিয়রস ও বার্সেলোনা ম্যাচটির নাম হবে ম্যারাডোনা কাপ। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি হবে প্রয়াত কিংবদন্তির স্মরণেই। গত বছরের ২৫ নভেম্বর পরপাড়ে পাড়ি জমান তিনি।

চলতি বছরের ১৪ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের মারসোল পার্ক স্টেডিয়ামে হবে ম্যারাডোনা কাপ। মাঠে বসে খেলা দেখতে পারবেন পঁচিশ হাজার সমর্থক। ১৯৮১-৮২ মৌসুমে বোকা জুনিয়রসের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার। পরে আবার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১৯৯৫ থেকে ৯৭ অবধি ক্লাবটির হয়ে খেলেন তিনি।

১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মোট ৫৮টি ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামেন তিনি। এই সময়ে জেতেন কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ লিগ কাপ। এবার তার স্মরণে মাঠে নামতে যাচ্ছে বোকা ও বার্সেলোনা।

অবশ্য এই দুই দলের দেখা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে হুয়ান গাম্পার ট্রফিতেও মাঠে নেমেছিল দুই দল। ওই ম্যাচে ৩-০ গোলে জয় পায় বার্সা। 

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের