ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিলকে ইউরোপের লিগে খেলতে আমন্ত্রণ জানাবে উয়েফা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৩৯

একদিকে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অন্যদিকে নিজেদের দল ভারির চেষ্টা চালাচ্ছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। 

এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিজেদের আয়োজিত নেশন্স লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা সভাপতি আলেক্সন্ডার কেফেরিন শিগগিরই এই দুই দলকে নেশন্স লিগে খেলার ব্যাপারে প্রস্তাব দেবেন।

কেবল ব্রাজিল কিংবা আর্জেন্টিনাই নয়, অন্যান্য মহাদেশের দলগুলোকেও এই লিগে খেলার আমন্ত্রণ জানাবে উয়েফা। এই টুর্নামেন্টকে বৈশ্বিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। 

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজের সঙ্গে মিলিয়েই এমন ভাবনা এসেছে উয়েফার, মার্কা বলছে এমনটি। ইতোমধ্যেই কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইতালি ম্যাচের সময় চূড়ান্ত করেছে কনমেবল ও উয়েফা। আগামী বছরের জুনে হবে ম্যাচটি। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে