ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পাকিস্তান ম্যাচে কী ভুল করেছে ভারত


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৩৯

ম্যাচের আগে বেশিরভাগ মানুষের কাছেই এগিয়ে ছিল ভারত। পরিসংখ্যানও ছিল তাদের পক্ষেই। এর আগের পাঁচ টি-টোয়েন্টির কোনোটিতেই বিরাট কোহলিদের বিপক্ষে হারেনি তারা। কিন্তু ম্যাচে দেখা গেছে একেবারেই উল্টো চিত্র। ১০ উইকেটের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। 

এই ম্যাচে কী ভুল করেছে ভারত? নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করার সময়, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি স্পিনার ব্রেড হগ মতামত বলেছেন ভারত তাদের সেরা একাদশে আলাদাভাবে কী করতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি হার্দিক পান্ডিয়াকে খেলানো একটি বড় ভুল ছিল।’ 

ব্যাট হাতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন পান্ডিয়া। ৮ বলে ১১ রান করেন তিনি। এরপরই ব্যাট করার সময় কাঁধে আঘাত পেয়ে তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হগ বলেছেন যে তিনি সম্ভবত শামির জায়গায় শার্দুল ঠাকুরকে দেখতে চান এবং হার্দিকের জায়গায় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতেন।

হগ বলেন, ‘পান্ডিয়ার জায়গায় সম্ভবত অশ্বিন এবং শামির জায়গায় ঠাকুরকে আমি খেলাতাম। সেক্ষেত্রে আপনি জাদেজাকে ছয়ে, ঠাকুর সাতে এবং অশ্বিন আটে ব্যাট করতে পারেন। পান্ডিয়াকে বোলিং করতে হবে যদি তিনি প্লেয়িং ইলেভেনে থাকতে চান। তার অনেক প্রতিভা আছে, কিন্তু সে শুধু ফ্রন্টলাইন ব্যাটার নয়।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে