এক সিনেমায় মোশাররফ করিম-জিৎ!
বাংলাদেশের নন্দিত অভিনেতা মোশাররফ করিম। ছোট পর্দা হোক কিংবা সিনেমা, সবখানেই তার দাপুটে বিচরণ। খ্যাতিমান এই অভিনেতা নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আর চমকপ্রদ খবর হলো, সেই সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে থাকছেন কলকাতার সুপারস্টার জিৎ।
নতুন এই সিনেমার নাম ‘দ্বিতীয় পুরুষ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। যদিও নির্মাতা তার প্রথম সিনেমা ‘বায়োপিক’-এর কাজ এখনো শুরুই করতে পারেননি। তবে এরই মধ্যে নতুন সিনেমার প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন।
গণমাধ্যমের কাছে সঞ্জয় সমাদ্দার জানান, মোশাররফ করিম ও জিতের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন তিনি। দু’জনেই গল্প পছন্দ করছেন। কয়েক দিনের মধ্যেই তাদেরকে চূড়ান্ত করা হবে।
আগামী নভেম্বরে সঞ্জয় তার প্রথম সিনেমা ‘বায়োপিক’-এর শুটিং করবেন। সেটা শেষ করে নতুন বছরের জানুয়ারিতে ‘দ্বিতীয় পুরুষ’ মিশনে নামবেন। মোশাররফ করিম ও জিৎ দু’জনকেই তিনি সিনেমাটিতে যুক্ত করতে চাইছেন। তবে ব্যাটে-বলে মিলে সেটার বাস্তবায়ন হয় কিনা, সেটা দেখার জন্য আপাতত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, জিতকে সর্বশেষ দেখা গেছে গত দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া ‘বাজি’ সিনেমায়। যেখানে তার নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। ভারতের পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন। নাম ‘রাবণ’। এখানে তিনি খল চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে মোশাররফ করিম নাটকের পর্দায় নিয়মিত। এছাড়া গত ফেব্রুয়ারিতে তার অভিনীত ‘ডিকশনারি’ সিনেমাটি মুক্তি পায়। যেটি মূলত কলকাতার সিনেমা ছিল। এতে তার সহশিল্পী ছিলেন আবির চ্যাটার্জি ও নুসরাত জাহান।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ