ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখের পক্ষ নিয়ে তোপের মুখে মনামী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৪৭

মাদক কাণ্ডে ছেলে কারাগারে। তাই জীবনের সবচেয়ে দুর্বিসহ সময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নানাভাবে চেষ্টা করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনেক তারকাই তার পক্ষে সরব হয়েছেন। সাহস যুগিয়েছেন।

শাহরুখের এই কঠিন সময়ে ভক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। কিন্তু এ কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। মনামী লিখেছেন, ‘শাহরুখ খান আপনি গোটা ভারতের গর্ব। সবসময় তাই-ই থাকবেন। আমাদের মতো ভক্তরা আপনাকে খুব ভালোবাসে, সবসময় ভালোবাসবে।’

এই স্ট্যাটাস দেওয়ার পর নেটিজেনদের আক্রমণের শিকার হন মনামী। কেউ মন্তব্য করেছেন, ‘স্বামীজী শ্রীচৈতন্যের বঙ্গ ছেড়ে ওই ড্রাগসখোরের ঘরের বাসিন্দা হয়ে যান’, আরেকজন লিখেছেন, ‘এতই যখন ভালবাসো, তোমার যখন সন্তান হবে, তখন তাকে শিখিও কিভাবে মাদক খেতে হয়’।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আটক হন। ভারতের নারকোটিক্স কন্ট্রো ব্যুরো (এনসিবি) আরিয়ান ও তার কয়েকজন বন্ধু-সহযোগীকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানকে গ্রেফতার করা হয়।

কয়েক দফায় আরিয়ানের মাদক মামলার জামিন আবেদনের শুনানি হয়েছে। তবে আদালত প্রতিবারই নাকচ করে দিয়েছেন। এ কারণে মুম্বাইয়ের আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...