ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

একই সময়ে কলকাতা ছাড়লেন নুসরাত-নিখিল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৪৭

সময়টা যেন ছুটি কাটানোর। স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বাদ যাননি তার সাবেক স্বামী নিখিল জৈনও। তিনিও গেছেন বেড়াতে। তবে ভিন্ন জায়গায়, লাদাখ পাড়ি দিয়েছেন তিনি। একই সময়ে কলকাতা থেকে একই দিকে পাড়ি দিলেন সাবেক স্বামী-স্ত্রী। ছবি শেয়ার করে যে যার সফরের কথা অনুরাগীদের জানিয়েছেন তারা।

শিলাদিত্য মৌলিকের ‘চিনে বাদাম’ ছবির শুটিং করতে কাশ্মীরে গেছেন যশ ও প্রযোজক-অভিনেত্রী এনা সাহা। স্বামীর সঙ্গে কলকাতার বাইরে ছুটি কাটানোর সুযোগ ছাড়েননি নুসরাতও। তাই ছেলে ঈশানকে শহরে রেখে বাবা-মা সোজা ভূস্বর্গে। বিমানে ওঠা, বিমান থেকে নামা, হাড়-কাঁপানো ঠান্ডার মজা— প্রতি মুহূর্তের ছবি ‘যশরত’-এর ইনস্টাগ্রামে।

এদিকে ইনস্টাগ্রামে শীত-পোশাকে হাজির হলে নুসরাতের সাবেক স্বামী নিখিল। নেপথ্যে বরফে মোড়া পাহাড়ের উঁকিঝুঁকি। ছবির বিবরণে লেখা— ‘এমনি এমনি ভালো হওয়া যায় না। তোমার ভেতরে থাকতে হবে এবং তোমার আশপাশের মানুষের মধ্যেও তা থাকতে হবে।’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘লাদাখ’ এবং ‘নতুন শুরু’।

শীত-সাজে ছবি দিয়েছেন নুসরাতও। লিখেছেন, ‘শীত আসছে’। পেছনে টানা রিকশা ভরে উঠেছে বরফে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...