ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দীপাবলির পর আসছে সালমানের ‘অন্তিম’, ট্রেইলার প্রকাশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৪৮

৪ নভেম্বর দীপাবলি। তবে বক্স অফিসে উৎসব হতে চলেছে ২৬ নভেম্বর। কারণ ওইদিনই বড়পর্দায় মুক্তি পাবে সালমান খান ও আয়ুষ শর্মা জুটির ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। সোমবার (২৫ অক্টোবর) প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেইলার।

ছবিতে শিখ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে সালমানকে। নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মাস্তানের ভূমিকায় দেখা যাবে আয়ুষ শর্মাকে। পরিচালক মহেশ মাঞ্জরেকরকেও ট্রেলারের একটি দৃশ্যে দেখা গেছে। এছাড়া রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর, শচীন খেদকর। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বাংলার যিশু সেনগুপ্তকে। তবে ট্রেইলারে তার ঝলক দেখা যায়নি।

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’র অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমাটি। সেই কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন মহেশ। আর তাতে ভরপুর অ্যাকশন থাকছে। অন্তত ট্রেলারে তেমন আভাসই পাওয়া যাচ্ছে।

২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পায় সালমান খানের ‘দাবাং ৩’। তার প্রায় দেড় বছর বাদে মুক্তি পায় ‘রাধে’। তবে ‘রাধে’র ক্ষেত্রে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছিলেন সালমান। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু বেশিরভাগ দর্শক তা ওয়েব প্লাটফর্মেই দেখেন। তবে বহুদিন পর ভারতে সিনেমা হলের দরজা খুলেছে। ৫০ শতাংশ দর্শক বসার অনুমতি রয়েছে। তাতেও পূজার মৌসুমে একাধিক সিনেমার শো হাউসফুল হয়েছে। এমন পরিস্থিতিতেই ধুমধাম করে ‘অন্তিম’-এর ট্রেলার লঞ্চ করলেন সালমান খান। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা তথা ভগ্নীপতি আয়ুষ শর্মা, নায়িকা মহিমা মাকওয়ানা এবং পরিচালক মহেশ মাঞ্জরেকর।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...