কেন হঠাৎ সাদাকালো রূপে শ্রীলেখা?
অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে হঠাৎ কৌতুহল। কেন সাদাকালো রূপে ফিরে গেলেন তিনি? ভক্ত-অনুরাগীদের মনে এ প্রশ্ন উদয় হয়েছে সাদাকালো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর।
সাদাকালো ওই ছবিতে দেখা যায়, মাথায় ঘোমটা। মুখের উপর এসে পড়েছে এলোমেলো চুল। আয়নার প্রতিবিম্বে ফুটে উঠেছে লাজুক মুখ। এ ছবি নিয়েই এখন যত কৌতুহল।
এই ছবিটি শ্রীলেখার আসন্ন সিনেমা ‘অভিযাত্রিক’-এর। ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে তাকে। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে কয়েকদিন পর মুক্তি পাবে ‘অভিযাত্রিক’।
শ্রীলেখা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশ নিয়ে তৈরি হয়েছে ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায় যেখানে অপু ট্রিলজি শেষ করেছিলেন, সেখান থেকেই এই ছবির চিত্রনাট্য শুরু করেছেন পরিচালক শুভ্রজিৎ।
পূজার আগে পিতৃহারা হন শ্রীলেখা। নানা ঘটনার উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিচারণ করতেন তিনি। নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছিলেন। দুর্গাপূজাতেও বাড়ির বাইরে পা রাখেননি শ্রীলেখা। বাবাকে হারিয়ে কতটা একা হয়ে গেছেন, তা নানা পোস্টের মাধ্যমে অনুরাগীদের জানাতেন অভিনেত্রী।
তবে নিজেকে একটু একটু করে সামলে নিচ্ছেন শ্রীলেখা। আর তাই হয়ত মাঝে মধ্যেই নিজের ছোটবেলার ছবিও পোস্ট করছেন। পুরনো স্মৃতিগুলোর মাধ্যমে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। এর মধ্যেই শ্রীলেখা একের পর এক ছবির খবর দিচ্ছেন। কয়েকদিন আগেই শ্রীলেখা শেয়ার করেছিলেন পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘নির্ভয়া’র ফার্স্টলুক। আর এবার ‘অভিযাত্রিক’ ছবিতে নিজের লুক শেয়ার করলেন শ্রীলেখা।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ