ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন গায়িকা পারশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ১:৪৯

সামাজিক মাধ্যমে বেশ পরিচিত নাম পারশা মাহজাবীন পূর্ণি। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।

সম্প্রতি এই তরুণ গায়িকার ইউটিউব চ্যানেল ১ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়েছে। তার স্বীকৃতি হিসেবে হাতে পেয়েছেন ইউটিউবের সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড। উত্তরবঙ্গের সর্বকনিষ্ঠ সিলভারপ্লে বাটন হোল্ডার এখন তিনি। তার ইউটিউব চ্যানেলটি ভেরিফায়েডও হয়েছে। এছাড়া ফেসবুক পেজের ফলোয়ার ১৫ লাখ ছাড়িয়েছে। আর এই সাফল্য বেশ উচ্ছ্বসিত পারশা।

 তিনি বলেন, ‘নিজের ভালোলাগা থেকেই ইউটিউবে চ্যানেল খুলি। সেটা মানুষের এত কাছে পৌঁছে যাওয়ায় খুব ভালো লাগছে। এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। আমার ফেজবুক পেজটিও খুব ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। এই দুই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে সামনে আমার গানকে আরও বহুদূর ছড়িয়ে দিতে পারব বলে বিশ্বাস।’

শুরুতে লোকসংগীত ও ভারতীয় ক্ল্যাসিকাল মিউজিকে জোর দিয়েছিলেন তিনি। এরপর গানের ধরনে পরিবর্তন আনেন। বর্তমানে সব ধরনের গানই করছেন। পাচ্ছেন শ্রোতা-দর্শকদের বিপুল প্রশংসাও।

পারশার প্রথম মৌলিক গান ‘জিতেও দুজন হেরে যাই’ প্রকাশ পায় তাহসান ও তানজিন তিশা অভিনীত নাটক ‘লাইট ক্যামেরা অ্যাকশন’-এ। ইতোমধ্যে গানটির প্রায় ৬৫ লাখ ভিউ হয়েছে। শিগগিরই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে  ‘অন্ধ-বিশ্বাস’ নামে নতুন গান উন্মুক্ত করবেন পারশা।

আরটিভির ফোক স্টেশনের সিজন-৩তে গান করেছিলেন পারশা। এই আয়োজনের সিজন-৪-এও দেখা যাবে তাকে।

বিভিন্ন সময় পারশার গানের প্রশংশা করেছেন সামিনা চৌধুরী, মিতালী মুখার্জী, ইমরানের মতো শিল্পীরা। নতুন নতুন গান প্রকাশের মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে আরও বহুদূর নিয়ে যাওয়ার স্বপ্ন এই গায়িকার।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...