ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ২:৩৯

ঠাকুরগাঁওয়ে বিজিবির রংপুর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও ৫০ বিজিবি ফায়ারিং গ্রাউন্ডে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিরতনী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আজাদ, এসইউপি, ঠাকুরগাঁও ৫০ বিজিবির ইঞ্জিনিয়ার্স অধিনায়ক লে: কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসি, রংপুর রিজিয়ন সদরসহ রংপুর রিজিয়নের অধিনস্থ ব্যাটালিয়নের অধিনায়ক ও অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ডসদস্য, অসামরিক কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফায়ারিং প্রতিযোগিতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) চ্যাম্পিয়ন এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রানার আপ হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি)’র নম্বর-৬৯৫৭৭ ল্যান্স নায়েক মো: আনোয়ার হোসেন শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ ফায়ারারকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আজাদ, এসইউপি। প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের অধিনস্থ ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহন করে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে