২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি পেশের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামী ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ এর সমর্থনে আজ ৭ জুন ২০২১ বাসদ খিলগাঁও ও মোহাম্মদপুর-আদাবার থানা শাখার উদ্যোগে পথসভা-মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
খিলগাঁও থানা শাখা : বাসদ খিলগাঁও থানা শাখার উদ্যোগে বিকেল ৫:৩০টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাসদ খিরগাঁও থানা শাখার আহ্বায়ক এডভোকেট জহিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথাসভায় বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, স্থানীয় বাসদ নেতা অনীক কুমার দাস, ডালিম আল মামুন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খিলগাঁও থানা সভাপতি সোহাগী সামিয়া।
মোহম্মদপুর-আদাবর থানা শাখা : বাসদ মোহাম্মদপুর-আদাবর শাখার উদ্যোগে সন্ধ্যায় বাসদ ঢাকা নগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন ও এড. ফারুখ হোসেনে, জিল্লুর রহমান মাস্টার, উজ্জল মিয়া, শাহিন মিয়া এর নেতৃত্বে আদাবর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।সমাবেশ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ঢাকা ওয়াসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতায় বর্তমান সরকার গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বৃদ্ধি করলো। আর এই জনদুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে দুর্নীতিবাজ ওয়াসা এমডি’র কারসাজি মুখ্য ভূমিকা পালন করছে। সরকার সকল নিয়ম-রীতি ভেঙে তাকসিম এ খানের মতো দুর্নীতিবাজকে ওয়াসার এমডি হিসেবে ৯ বার মেয়াদ বৃদ্ধি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে পানির দাম বৃদ্ধি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুর্নীতিবাজ তাকসিম এ খানকে অপসারণের দাবি জানান।
সমাবেশসমূহ থেকে নেতৃবৃন্দ ওয়াসার পানির দাম বৃদ্ধি নয়, দুর্নীতি লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে ২১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এর কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পল্লবীতে যুবক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি
ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
৩৬ জুলাই উদযাপন ২০২৬’ উপলক্ষে এনডিএফ-এর মাসব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল তালশহর করিমিয়া ফাজিল মাদরাসা
পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে : সেলিম উদ্দিন
কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান
রাজউকের জোন-৭ এর তিন হাসপাতালে পরিদর্শন, দুইটির অনুমোদিত নকশা প্রদর্শনে ব্যর্থতা
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ - আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং
ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়ন সরকারি কৃত্রিম প্রজনন সেবা বন্ধের যৌক্তিকতা ব্যাখ্যা