ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রথম জয়ের খোঁজে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠালো প্রোটিয়ারা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৩:৪৫

দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প পুঁজি নিয়েও লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা।

আজ চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন কুইন্টন ডি কক। তার জায়গায় নেয়া হয়েছে রেজা হেন্ডরিকসকে। অন্যদিকে ওবেদ ম্যাকয়কে বসিয়ে হেইডেন ওয়ালশকে নিয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, লেন্ডল সিমনস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রবি রামপল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে