গোবিন্দগঞ্জে নৌকার মনোয়ন প্রত্যাশী রেজাউল করিম রছুলের শো-ডাউন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষনা না হলেও ঘরে বসে নেই চেয়ারম্যান প্রার্থীরা। নিজেদের যোগ্যতার পরিচয় দিতে ও জনগণের আস্থা অর্জনের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন এলাকা।
আজ ২৫ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কৃতি সন্তান মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজাহার ইউনিয়ন শাখার সহ সভাপতি, ছাত্রলীগের সাবেক সভাপতি ৪ নং রাজাহার ইউনিয়ন শাখা, সভাপতি, বগুড়া শের-ই বাংলা হল শাখা ও নির্বাচিত পাঠ্য ও ক্রীড়াচক্র বিষয়ক সম্পাদক বগুড়া সরকারী আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ নেতা প্রভাষক রেজাউল করিম (রছুল) নৌকার মনোয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়নের প্রতিটি পাড়া, গ্রামে নির্বাচনী আগাম প্রচার ও প্রচারনার অংশ হিসেবে ভ্যান যোগে প্রায় ১ হাজার ভোটার ও নেতাকর্মিদের নিয়ে বিশাল শো-ডাউন দিয়েছেন। এ সময় তিনি অত্র ইউনিয়নের জনগনের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের সভাপতি ৪ বারের সফল প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে নৌকা মার্কা দিলে জনগণের ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নকে দুর্নীতি মুক্ত ও একটি মডেল ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল ঘোষনা না হলেও ঘরে বসে নেই চেয়ারম্যান প্রার্থীরা। তারা জনগণের আস্থা অর্জনের জন্য নেতাকর্মিদের নিয়ে এলাকায় শো-ডাউন দিচ্ছেন। রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক রেজাউল করিম রছুল ১ হাজার লোকের আগাম শোডাউন দিলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে জনগণের ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নকে দুর্নীতি মুক্ত ও একটি মডেল ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন