ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মুহিবুল্লাহ হত্যার তিন আসামীকে দু'দিন করে রিমান্ড


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৪:৪৫
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে দু'দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ অক্টোবর) জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। 
 
এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এ তিন আসামীর প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন। সেই আবেদনটি মঙ্গলবার শুনানীর জন্য রেখেছিলো আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলী খালেদ নেওয়াজ।
 
গত শনিবার (২৩ অক্টোবর) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪) সদস্যরা মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। যার মধ্যে কিলিং স্কোয়াডের শীর্ষ পাঁচজনের একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে পরেরদিন ২৪ অক্টোবর বিকেলে জবানবন্দি দিয়েছেন।অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ এর ডি-৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ ওরফে মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেই সূত্রে শুনানী শেষে মঙ্গলবার তাদের তিনজনকে দু'দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করা মুহিবুল্লাহকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরে ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। এখন পর্যন্ত এ হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আজিজুল হক ও মোহাম্মদ ইলিয়াছ নামে দুই রোহিঙ্গা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রথম গ্রেফতার বাকি ৪জনকে তিনদিন করে রিমান্ড আদেশ দিয়েছিলেন আদালত। আর শনিবার গ্রেফতার তিনজনকে দু'দিন করে রিমান্ড আদেশ দেয়া হয়েছে মঙ্গলবার আজ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত