ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়নে ক্রীকেট খেলার উপকরণ বিতরণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৪:৪৭

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শিক্ষারথীদের খেলাধুলার মান উন্নয়নে ক্রীকেট খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেছেন গাজীপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন্নাহার এমপি।
গতকাল ২৫ অক্টোবর সোমবার বিকেল ৪ ঘটিকার সময় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের হাতে ক্রীকেট খেলার সরঞ্জাম তুলে দেন সামসুন্নাহার ভুইয়া এমপি। এসময় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আশরাফ আলীর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ক্রীকেট ব্যট, বল, পেড, গ্লাফস, হেলমেডসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।
সামসুন্নাহার ভূঁইয়া এমপি বলেন, ভয়াল মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় ছিলো। অনেকে ঘরে বসে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের গেমস ও ফেইজবুকে আসক্ত হয়ে গেছে। এর ফলে ক্রীকেট, ফুটবল, কাবাডিসহ সকল দেশীয় খেলাধুলা থেকে অনেক পিছিয়ে পরেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি খেলাদুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। আমি ধন্যবাদ জানাই অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে এত সুন্দর ভাবে বিদ্যালয় পরিচালনা করার জন্য। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শিক্ষার্থীদের খেলাধুলার সু প্রশস্ত মাঠ রয়েছে। শিক্ষার্থীদের যেমন মনোযোগ সহকারে পড়াশুনা করা প্রয়োজন তেমনি খেলাধুলার প্রয়োজন রয়েছে।
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, সকলের ভালোবাসায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আজ মেধা তালিকায় শীর্ষে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে আমরা নিয়মিত খেলাধুলায় বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন করে থাকি। খেলাধুলার মান উন্নয়নে আমাদের পাশে থাকায় সামসুন্নাহার এমপি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশারাখি সকলের সহযোগিতা থাকলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আগামী দিনে সকল দিকে সফলতা বয়ে আনবে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন