মধুমিতার বয়স ২ বছর!
ক্যালেন্ডার বলছে আজ ২৬ অক্টোবর। ১৯৯৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী মধুমিতা সরকার। সেই হিসাবে তার বয়স এখন ২৭ বছর। কিন্তু তা মানতে নারাজ অভিনেত্রী। তার মতে, মাত্র ২ বছরে পা দিয়েছেন তিনি!
জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। সেখানে দেখা যায়, সোনালি রঙের ২ আকৃতির একটি বেলুন নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন। এরই ফাঁকে কেউ একজন তার দিকে ৭ আকৃতির আরেকটি বেলুন এগিয়ে দিচ্ছিলেন। কিন্তু সেটা বারবার ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন মধুমিতা।
২ আর ৭ পাশাপাশি থাকলে ২৭ হবে। যেটা মধুমিতার প্রকৃত বয়স। কিন্তু সেটা মানতে রাজি নন তিনি। তাই ২-কে নিজের কাছে রেখে ৭-কে দূরে ঠেলে দিয়েছেন।
কেবল ছবি নয়, জন্মদিনের সাজে মধুমিতা কিছু ছবিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা রঙের একটি গাউনে সেজেছেন তিনি। কার্ডের মাধ্যমে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বিশেষ কেউ। সেই কার্ডসহ একটি ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ এতো ভালোবাসা ও শুভেচ্ছার জন্য।’
প্রসঙ্গত, মধুমিতা সরকার ২০১১ সালে তার অভিনয় জীবন শুরু করেন একটি টিভি সিরিয়ালের মাধ্যমে। এরপর আরও কয়েকটি ধারাবাহিক নাটকে দেখা গেছে তাকে। তবে ২০১৩ সালে প্রচারে আসা ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এ নাটকে তার চরিত্রের নাম ছিল পাখি। নাটকটি এতোই জনপ্রিয় হয়েছিল যে, তিনি নিজেও পাখি নামে পরিচিতি পেয়ে যান।
২০১৭ সালে ‘পরিবর্তন’ নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মধুমিতার। তবে তিনি পুরোদমে সিনেমায় এসেছেন ২০২০ সালের ‘লাভ আজ কাল পরশু’ দিয়ে। এরপর তাকে ‘চিনি’ ও ‘টেংরা ব্লুজ’ নামের দুটি সিনেমায় দেখা গেছে।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ