ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সালমা এখন ব্যারিস্টারের বউ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২১ বিকাল ৫:২

২০১৮ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন ২০০৫ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ীনি মৌসুমী আক্তার সালমা। এই গায়িকা নিজেও আইন বিষয় নিয়ে পড়ছেন। ফলে এই বিয়ে এবং স্বামীর প্রতি তার ভালোবাসাটাও অন্যরকম।

সালমার স্বামী এবার ব্যারিস্টার হয়েছেন। ২৬ অক্টোবর (মঙ্গলবার) গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন।

সালমা তার পোস্টে লেখেন, ‘আমার স্বামী আজকে লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত!’

এই গায়িকা আরও বলেন, ‘ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসাবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

উল্লেখ্য, সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান সাফিয়া নূর। করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগাম থেকে দুরে থাকলেও নিয়মিতই নতুন-গান ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোক গানের শিল্পী।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...