সিংগাইরে জোড়াতালির বাঁশের সাঁকোয় পারাপারের ভরসা
মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের প্রাণ কেন্দ্র বাস্তা সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর বাড়ি সংলগ্ন বাঁশের সাঁকোটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছে জোড়াতালি দিয়ে । কয়েক বছর আগে বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া কাঠের ব্রীজ বানিয়ে দিলেও সেটি এখন পচন ধরে বিভিন্ন জায়গায় খালবাকল উঠে গেছে । স্থানীয়রা ঝুঁকি এড়াতে কিছু কিছু জায়গায় নতুন করে কাঠ ও বাঁশ দিয়ে কোন রকম ঠিক ঠাক করে চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে । আঞ্চলিক মহাসড়কের উত্তর জনপদের লোকজন তাদের গৃহস্থলি কাজকর্মের জন্য প্রতিদিন প্রায় শতাধিক কৃষক পরিবার এ লক্কর-ঝক্কর সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন শুধুমাত্র জীবিকার তাগিদে ।
ইউনিয়নের পশ্চিম বাস্তা, গাজিন্দা দুটি গ্রামের হাজারো লোকজনের প্রতিদিন যাতায়াতের একমাত্র বাহন এটি । এছাড়াও পাশের জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা, জাইল্লা ও পানিশাইল-কহিলাতলি এলাকার লোকজন যাতায়াত করে এ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে । আধুনিক সময়ে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগবে বলে সে প্রত্যাশায় বিভোর স্থানীয়রা । স্থানীয় সচেতন নাগরিক রমজান আলী, সারোয়ার হোসেন, আশেক আলী, শহিদুল ইসলামসহ অনেকেই দাবি করে বলেন, একজন অসুস্থ্য রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে বিড়ম্বনা পোহাতে হয় । তাছাড়া একজন লোক মারা গেলে লাশের খাটিয়া নিয়ে যাওয়া যায়না । এখানে অতি সত্ত্বর ব্রীজ কিংবা কার্লভার্ট নির্মাণ করে আমাদের অতিষ্ট জনজীবন হতে পরিত্রাণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট জোরদাবি জানান এলাকাবাসি ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied