ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ২ হাজার পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৬ বিকাল ৭:০

পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চাঁদপুর শহর শাখা। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা শেষে এসব খাদ্যসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বলেন মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, জামায়াত নেতা মোঃ আব্দু শুক্কুর মোস্তান, গোলাম মাওলা, আকরাম হোসেন, মোল্লা হানিফ, মোঃ ওমর ফারুক, হাফেজ ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ