শ্রীমঙ্গলে মাটির নিচে মিলল মর্টার শেলের অংশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় একটি পুরনো মর্টার শেল পাওয়া গিয়েছে। সোমবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া সকালে খাল খননের কাজ করছিলেন। এ সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান তিনি। বস্তুটি বোমা বা মাইন হতে পারে—এমন আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য বস্তুটি দেখে এটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ড্রেন খননের সময় পাওয়া ধাতব বস্তুটি প্রাথমিকভাবে একটি মর্টার শেলের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট-কে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা এসে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied