তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৬ জন ব্যবসায়ীর ২৩ হাজার টাকা জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৬ জন ব্যবসায়ীর ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড করা হয়।
এছাড়া গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ সংগ্রহ ছাড়া গরু জবাই করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।উক্ত দুই আইনে মোট ১৬ জন ব্যবসায়ীর সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মোনাববর হোসেন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied