ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সেই সেঞ্চুরি হতে পারে মাহমুদউল্লাহর প্রেরণা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৫

যখন সময়টা হাতের মুঠোয় থাকে না। সবকিছু এলোমেলো হয়ে যায়। মানুষ তখন খুঁজে বেড়ায় অতীত। একটা সুখস্মৃতি যদি পাওয়া যায়! ধুঁধুঁ মরুভূমিতে একটু আশার আলো যদি দেখা যায় দূরেও। মাহমুদউল্লাহ রিয়াদের মনটাও এখন বিষণ্ন। বিশ্বকাপ মিশনে এসে কিছু ভুলে সমালোচনার ফাঁদে বাংলাদেশ অধিনায়ক। 

তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চাইলেই কিন্তু অতীতে চোখ রেখে মনটা ভালো করে নিতে পারেন তিনি। টি-টোয়েন্টিতে অবশ্য ক্রিকেটের এই বিগ থ্রির ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়ে উঠেনি বাংলাদেশের। বুধবার আবুধাবিতে বিশ্বকাপের ম্যাচ দিয়েই দুই দলের হেড টু হেডের পরিসংখ্যানের পথ চলাটা শুরু হবে। 

এই ম্যাচটির আগে চাইলেই মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যেতে পারেন ২০১৫ সালের ৯ মার্চে। অ্যাডিলেড ওভালে ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচে এই ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। চার নম্বরে নেমে তার শতরানের পথ ধরেই বাংলাদেশ পেয়েছিল ২৭৫ রানের বড় পুঁজি। তারপর মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন আর তাসকিনদের দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। ১৫ রানের জয়ে দল প্রথমবারের মতো পা রাখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

সেই ম্যাচটাতে ব্যাট হাতে রিয়াদ যা করতে চেয়েছেন, তাই যেন পেরেছেন। ৬৯ বলে ফিফটি। এরপর ইংলিশ বোলিং উড়িয়ে ১৩১ বলে শতরান। ১৩৮ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা তিনিই! সেই সেঞ্চুরি থেকে এখনও তো অনুপ্রেরণা পেতেই পারেন মাহমুদউল্লাহ। তার যে এখন বড্ড দুর্দিন। সমালোচনার ঝড় মাথায় নিয়ে আরেকটা ম্যাচ শুরুর অপেক্ষায়।

বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে তার অধিনায়কত্ব। বল হাতে যখন সাফল্য পাচ্ছিল বাংলাদেশ, সাকিব আল হাসান যখন টানা দুই উইকেট নিয়ে উড়ছিলেন তখনই কি না তাকে বোলিং থেকে সরিয়ে রাখেন। মাঝে তিনি দুই ওভার ও আফিফ হোসেনকে দিয়ে করান এক ওভার। তিন ওভারে রান লঙ্কানরা পায় ৩৬ রান। ম্যাচটাও অনেকটা হাতছাড়া হয়ে যায়। এরপর লিটন দাসের দুটি ক্যাচ মিসের প্রসঙ্গও তো আছেই।

সমালোচকরা যাই বলুক, সতীর্থদের পাশেই পাচ্ছেন মাহমুদউল্লাহ। কোচিং স্টাফরাও আস্থা রাখছেন। তবে এইসব বিতর্ক চাইলেই এবার চাপা দিতে পারেন তিনি। কারণ মাঠের সাফল্য এমন সময়ে টনিকের মতো কাজ করে। জেগে উঠার জন্য অ্যাডিলেড স্মৃতি তো সঙ্গে রয়েছেই বাংলাদেশ অধিনায়কের। আবুধাবি আর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক রাঙাতে চাইলে তিনি অনুপ্রেরণা নিতে পারেন অস্ট্রেলিয়ার!

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের