শিবচরে ইলিশ ধরার নিষেধাজ্ঞার ২২ দিন
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে ইলিশ ধরার নিষেজ্ঞার ২২ দিনে ২৭৮জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৩১ জেলেকে সর্বমোট ১লক্ষ ২৮হাজার পাঁচশ টাকা জরিমাণা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর রাত ৮টার সময় শিবচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদৌস ইবনে রহিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নির্দেশে শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ জনসহ মোট ৫জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত নিষেধাজ্ঞার ২২ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
২২ দিনে সর্বমোট ৫৬টি অভিযান পরিচালনা করা হয়। এ সয়ম ৪০৬ কেজি ইলিশ জব্দের পাশপাশি ১৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি হবে।
অভিযানে এবছর জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, র্যাব- জেলা পুলিশ-নৌ পুলিশ, কোস্ট গার্ড,গ্রাম পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে অংশ গ্রহণ করেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, গত বছরের চেয়ে এবছর আমাদের অভিযান অনেক গুণ বেশি সফল হয়েছে। কারন প্রশাসনের পাশাপশি এবছর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসন এবং পুলিশ প্রশাসন নৌপথ ও স্থল পথে একযোগে কাজ করছে। আমরা নিষেধাজ্ঞার আগেই জেলেদের সাথে মতবিনিময় করেছি। যার ফলে জেলেরাও সচেতন হয়েছে। তিনি আরো বলেন, আমরা আগামীতে তালিকাভুক্ত জেলেদের বিকল্প কর্মসংস্থানের বিষয় নিয়েও কাজ করবো। যাতে করে, অভিযান চলাকালীন সময়ে জেলেরা মাছ না ধরেও জীবিকা নির্বাহ করতে পারে।‘
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied