ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে আর দেখা যাবে না ডি কককে?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৪০

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড নিয়ে গত দুই-তিন বছরে বিতর্ক কম হয়নি। এবি ডি ভিলিয়ার্সের অবসর থেকে ফিরে আসতে চাওয়া- বোর্ডের না করে দেওয়াসহ আরো অনেক বিষয়ে বিতর্কিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আজ (মঙ্গলবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক দলে না থাকায় অনেক গুঞ্জন তৈরি হয়েছে। বিশ্বকাপে আর দেখা যাচ্ছে না এই ব্যাটসম্যানকে?

চলতি বিশ্বকাপে খেলার প্রথম বল শুরুর আগে ক্রিকেটারদের হাঁটু গেড়ে বসে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' সমর্থন করা হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই এই কাজটি সব দল করে আসছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডি ককসহ কোচিং স্টাফের কয়েকজন সদস্য হাঁটু গেড়ে সংহতি জানাননি। এ বিষয় নিয়ে অনেক সমালোচনার তৈরি হয়েছে। এনিয়ে পরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 
 
গত কয়েক বছর আগে প্রোটিয়া বোর্ডের অন্তর্বর্তীকালীন বিষয়ের জন্য ক্রিকেট হতে নিষিদ্ধ হতে পারতেন কাগিসো রাবাদারা। নেলসন ম্যান্ডেলার দেশে কৃষাঙ্গদের জন্য লড়াই সকল মানুষের মন থেকে আসে। সে দেশের ক্রিকেট দলের সদস্যরা 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিষয়ে সংহতি না জানানো ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসের সময় অধিনায়ক তেম্বা বাভুমা জানিয়েছেন, ডি কক ব্যক্তিগত কারণ দেখিয়ে একাদশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। গুঞ্জন উঠেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছে ডি ককের। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেসহ আরো অনেকে টুইট করেছেন। গুঞ্জন রয়েছে এই বিশ্বকাপে আর দেখা যাবে না ডি কককে।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের