ফিক্সিংয়ের জন্য কত টাকা নিয়েছো? আমিরকে প্রশ্ন হরভজনের
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝগড়াই শুরু করেছেন ভারত ও পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার। হরভজন সিং ও মোহাম্মদ আমিরের মধ্যে এই উত্তপ্ত বাক্য বিনিময় অবশ্য এখনো চলছে। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে শোয়েব আখতার ও হরভজন সিংয়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বপূর্ণ রসিকতা চলছিল বেশ কিছুদিন ধরেই।
এর মধ্যেই তাতে যোগ দেন মোহাম্মদ আমির। বিদ্রুপের শিকার হতেই পালটা দেন হরভজন, এক পর্যায়ে সেটি রূপ নেয় কাদা ছোঁড়াছুঁড়িতে। আমির টুইটারে জানতে চান, বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের পর হরভজন সিং নিজের টেলিভিশন সেট ভেঙে ফেলেছেন কি না? জবাবে তিনি আমিরকে ছক্কা মেরে তার ম্যাচ জেতানোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, এই ছক্কাটিতে বল গিয়ে আমিরের ঘরের টেলিভিশন সেট ভেঙে দিয়েছিল কি না।
আমির এরপর হরভজনকে টেস্টে আফ্রিদির পরপর ৪টি ছক্কা মারার একটি ভিডিও পোস্ট করে বিদ্রুপ করেন। তিনি লিখেন, ‘লালা (আফ্রিদি) আসছে, হরভজন এবার পালাও।’
এরপরই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। লর্ডসে আমিরের ম্যাচ গড়াপেটার প্রসঙ্গ তুলে হরভজন জানতে চান, টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হয়? কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন আমির? সঙ্গে তার মন্তব্য, ক্রিকেটকে কলুষিত করা এবং তাদের সমর্থন করা মানুষদের লজ্জা হওয়া উচিত।
পাল্টা জবাব দেন আমির। তিনি হরভজনের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে দাবি করেন। আমির প্রকারান্তরে হরভজনকে চাকার বলার পরেই হরভজন সরাসরি আমিরকে ফিক্সার বা গড়াপেটাকারী বলে উল্লেখ করেন টুইটে।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!