করোনা আক্রান্ত হয়ে ব্রাজিল ম্যাচে অনিশ্চিত আর্জেন্টাইন ফুটবলার
আর্জেন্টিনার কোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। দিন দিন ভরসা হয়ে উঠছেন আর্জেন্টিনা ফুটবল দলের। এবার নিকোলাস গঞ্জালেস আক্রান্ত হলেন করোনায়। নিজের ক্লাব ফিওরেন্তিনার হয়ে খেলতে এখন ইতালিতে আছেন তিনি।
সেখানেই আক্রান্ত হয়েছেন করোনায়। নিয়মিত পরীক্ষায় অংশ নিয়েই করোনা ধরা পড়ে তার। তবে তার মধ্যে কোনো উপসর্গ ছিল না বলে জানা গেছে। এমনকি স্বাভাবিকভাবেই অনুশীলনও করেছিলেন গঞ্জালেস।
এর আগে সিরি আর ম্যাচে রোববার ফিওরেন্তিনা কাগলিয়ারির বিপক্ষে ৩-০ গোলে জয় পায়, ওই ম্যাচে গোল করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে নিয়মিতই খেলেন তিনি।
আর ১৩ দিন পরই আন্তর্জাতিক বিরতি। রয়েছে কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচগুলো নিয়ে লিওনেল স্ক্যালোনির পরিকল্পনায়ও ছিলেন তিনি। তবে এখন তার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেল।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!