ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডি ককের সিদ্ধান্তে অবাক প্রোটিয়া অধিনায়ক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৪২

ম্যাচ শুরুর আগেই বিতর্ক। জানা গেল হাঁটুগেড়ে বর্ণবাদের প্রতিবাদ করতে অস্বীকৃতি জানানোয় একাদশে নেই কুইন্টন ডি কক। পরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ স্বস্তির এক জয়ই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের প্রথম জয়।

ম্যাচশেষে ঘুরেফিরে আসলো ডি কক প্রসঙ্গই। দক্ষিণ আফ্রিকা বোর্ডের নিয়ম না মানায় একাদশে জায়গা পাননি, এটি ছিল স্পষ্টই। কিন্তু ম্যাচের আগে তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। তবে এখনও ডি কককে নিজেদের একজন মনে করছেন তিনি।

বাভুমা বলেছেন, ‘দল হিসেবে আমরা বিস্মিত হয়েছি। কুইন্টন দলের জন্য অনেক বড় ক্রিকেটার। শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য না, সে অভিজ্ঞতার দিক থেকে যে ভূমিকাটা রাখে সেটাও গুরুত্বপূর্ণ। তার না থাকাটা অধিনায়ক হিসেবে আমি কখনোই দেখতে চাই না।’

তবে ডি ককের সিদ্ধান্তের প্রতি নিজেদের সম্মান আছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, ‘কুইন্টন প্রাপ্তবয়স্ক। তার নিজের বিবেচনা আছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তার বদলে কে খেলবে কিংবা অন্য কাউকে নেওয়া হবে কি না সেটা আমার সিদ্ধান্ত না।’

ডি ককের পাশে আছেন জানিয়ে বাভুমা বলেছেন, ‘কুইন্টন এখনো একজন খেলোয়াড়, আমাদের একজন। তাই তার যেকোনো ধরনের সমর্থন দরকার হলে, তার দলের সতীর্থরা পাশে আছে। যদি সামনে আরও কথা বলতে হয়, সেটা অবশ্যই আমাদের মধ্যে হবে।’

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের