ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জয়টা সেই নিরাপত্তারক্ষীদের উৎসর্গ করলেন হাফিজ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৪৪

গত মাসে রাওয়ালপিন্ডিতে ম্যাচ মাঠে গড়ানোর ঘণ্টাখানেক আগে বেঁকে বসে নিউজিল্যান্ড। নিরাপত্তা অজুহাতে ‘একক’ সিদ্ধান্তে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ স্থগিত ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

খেলোয়াড়দের নাকি প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, এমন অভিযোগ তুলে দ্রুতই পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড দল। তবে তাদের এই সিদ্ধান্তে বেশ বেকায়দায় পড়তে হয় পাকিস্তানকে। দেশটি ক্রিকেট খেলার জন্য নিরাপদ কি-না, তা নিয়েও ওঠে প্রশ্ন। প্রশ্ন ওঠে দেশটির নিরাপত্তা রক্ষাকারীবাহিনীর দক্ষতা নিয়েও।

এরপর জল অনেক দূর গড়িয়েছে। নিউজিল্যান্ড যেন পাকিস্তানের শত্রুতে পরিণত হয়েছে। শোয়েব আখতার থেকে শুরু করে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা প্রকাশ্যেই জানিয়ে দেন, মাঠে এর প্রতিশোধ নেওয়া হবে।

যেমন বলা, তেমন কাজ। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। আর এই জয়ের পর পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ জয়টা উৎসর্গ করেছে সেই নিরাপত্তারক্ষীদের নামে, যাদের ওপর আঙুল তুলেছিল নিউজিল্যান্ড।

যারা কিনা পাকিস্তানকে নিরাপদ প্রমাণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের নামে জয়টি উৎসর্গ করে হাফিজ এক টুইটার বার্তায় লেখেন, ‘এই জয়টি পাকিস্তানের সমস্ত নিরাপত্তাকর্মীদের উৎসর্গ করছি। ছেলেরা ভালো খেলছে ও শিরোপার জন্য পরিশ্রম করছে। পাকিস্তান জিন্দাবাদ।’

এমএসএম / এমএসএম

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!