ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাঁটতে পারছেন না ঋতাভরী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৪৯

টালিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চ্যাটার্জি হাঁটতে পারছেন না। তাই হুইল চেয়ারে করেই চলতে হচ্ছে। এমনকি মঙ্গলবার (২৬ অক্টোবর) একটি অনুষ্ঠানেও তিনি হাজির হয়েছেন হুইল চেয়ারে বসে। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই সে তথ্য জানিয়েছেন।

ঋতাভরী কয়েকটি ছবি শেয়ার করেছেন তার ইনস্টা অ্যাকাউন্টে। তাতে দেখা যায়, হাস্যোজ্বল মুখে হুইল চেয়ারে বসে আছেন তিনি। তবে একটি ছবিতে দেখা যায়, তার পায়ের গোড়ালিতে পট্টি লাগানো।

ঋতাভরী বলেন, ‘আমি হুইল চেয়ারে করে অনুষ্ঠানে এলাম। পায়ে ব্যথা, কিন্তু মুখে হাসি। কোনো ব্যথাই আমার শক্তির থেকে বেশি হতে পারে না। সকালেই গোড়ালিতে চোট পাই। হাঁটতে পারছিলাম না, এখনও পারছি না। কিন্তু গত ১ বছরে আমার সঙ্গে যা হয়েছে তারপর আর থেমে থাকার কোনও মানে হয় না। আমি আরও শক্তিশালী হয়েছি।’

চলতি বছরের মার্চ মাসেই জানা যায়, ঋতাভরী মারাত্মক অসুস্থ ছিলেন। ফিসচুলার সমস্যায় ভুগেছেন অনেক দিন। শরীরের ওজন বেড়ে গিয়েছিল অনেক। দুইবার অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। সব ঝড় তিনি সামলে নিয়েছেন। ফিরেছেন কাজেও। তাই এখন সামান্য পায়ের চোট তাকে কাবু করতে পারছে না।

অসুস্থতার সময়েই তার জীবনে প্রেমিকের আগমন ঘটে। তিনি একজন মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই ঋতাভরী সম্পর্কের কথা স্বীকার করেন। জানিয়েছেন বিয়ের কথাও। এ বছরই প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলবেন।

ঋতাভরী এ-ও জানান, বিয়ের আগে তথাগতর সঙ্গে কয়েক মাস লিভ-ইন করবেন তিনি। এর মাধ্যমে উভয়ের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চান। দুই পরিবারই এতে সায় দিয়েছে। তাই শিগগিরই এক ছাদের নিচে বসবাস শুরু করবেন তারা।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...