ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৫ বছরের ছোট ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৫১

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন বহু দিনের। বিভিন্ন সময় তারা একসঙ্গে ধরা পড়েছেন ক্যামেরায়। গত আগস্টেই শোনা যায়, তারা নাকি বাগদান সেরে ফেলেছেন। যদিও পরে বিষয়টিকে উড়িয়ে দেন দু’জন।

তবে সম্প্রতি ভিকি বলেছেন, শিগগিরই বিয়ে করবেন। এরপরই শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্রী আর কেউ নন, প্রেমিকা ক্যাটরিনা।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন দুজনে। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। জানা গেছে, বিয়েতে লেহেঙ্গায় সাজবেন ক্যাট, সেই লেহেঙ্গার র সিল্ক ফ্যাবরিকও চূড়ান্ত করে ফেলেছেন অভিনেত্রী।

ক্যাটরিনার চেয়ে বয়সে ৫ বছরের ছোট ভিকি। প্রেম নিয়ে বছর খানেক আগে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘প্রেম কোনো খারাপ জিনিস নয়, একটা দুর্দান্ত অনুভূতি। তবে সত্যি বলতে আমি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। যদি আপনি কিছু বলেন তাহলে সেটা নিয়ে আলোচনা হবে, লোকে সেটার নানান অর্থ বের করবে, সেটা নিয়ে আবার কিছু ভুল অর্থও বের হবে।’

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ভিকির নতুন সিনেমা ‘সর্দার উধম’। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হন ক্যাটরিনা। দেখার পর টুইটারে ভূয়সী প্রশংসা করেছেন। সাধুবাদ দিয়েছেন প্রেমিক ভিকিকেও।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ এর আগে সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন। অন্যদিকে ভিকি প্রেম করেছিলেন অভিনেত্রী হার্লিন শেঠির সঙ্গে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...