ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহির জন্মদিনে সারপ্রাইজ দিলেন স্বামী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৫১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ এই দিনে তাকে সারপ্রাইজ দিয়েছেন স্বামী রাকিব সরকার। সেই সারপ্রাইজে একেবারে অভিভূত নায়িকা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মধ্যরাতে মাহিকে নিয়ে বের হন রাকিব। মাহি জানতেন, তাকে মাওয়া নিয়ে যাওয়া হবে। সেখানে একসঙ্গে ইলিশ মাছ খাবেন। জন্মদিনের পার্টির কথা তার মাথায় ছিল না। কেননা তিনি জন্মদিন সেভাবে উদযাপন করেন না।

কিন্তু গাড়িতে ওঠার পর খেয়াল করেন, সেটা যাচ্ছে তিনশ ফিটের দিকে। গাড়ি গিয়ে থামে একটি রেস্তোরাঁর সামনে। ভেতরে গিয়ে মাহি দেখেন, এলাহী কাণ্ড! নানা রঙের আলোকসজ্জা, অসংখ্য ফানুস, ফুল আর হ্যাপি বার্থডে লেখা। মুহূর্তেই অবাক হয়ে যান তিনি।

স্বামীর এমন সারপ্রাইজে মুগ্ধ হয়ে মাহি বলেন, ‘আমি আজকে অভিভূত। কারণ আমি জানতাম না এত সব হবে। কারণ কখনো জন্মদিন উদযাপন করি না। এখানে এসে দেখি আমার সব পছন্দের মানুষগুলা। আমি অনেক খুশি।’

এত আয়োজনের জন্য স্বামী রাকিবকে ধন্যবাদ জানাতে ভুল করেননি। সঙ্গে দিয়েছেন স্পেশাল গিফটও। সবার সামনেই রাকিবের গালে চুমু খান মাহি। এরপর ক্যামেরা ঘুরিয়ে পুরো আয়োজন দেখান ভক্তদের।

উল্লেখ্য, মাহির জন্ম রাজশাহীতে। তার আসল নাম শারমিন আক্তার নিপা। পড়াশোনা করেছেন ঢাকায়। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অনেকগুলো আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তবে চলতি বছরের মে মাসে সেই সংসারে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ নায়িকা।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...