আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও পরিবারকে হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি ও নিরীহ পরিবারকে হয়রানীর অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে নিরীহ পরিবারটি। ভুক্তভোগী কামরুল হাসান জানান, তিনি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকায় বসবাস করে আসছেন। তার জমি অবৈধ দাবি করে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে নাসিমার অধীনস্থ্য
আনসার কমান্ডার কামরুজ্জামান ও অন্যান্য অনসার সদস্যদের দিয়ে নির্মাণাধীন বাউন্ডরী দেয়াল ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে ভুক্তভোগীর কামরুল হাসানের বাবা নুরুল হক ব্যাপারী বাদী হয়ে রূপগঞ্জ থানা ও জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন। এর পর থেকেই কামরুল হাসান ও তার পরিবারকে আনসার ভিডিডি কর্মকর্তা নাসিমা আক্তার হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর থেকেই নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া আনসার কর্মকর্তা নাসিমা আক্তারের বিরুদ্ধে
ব্যাপক দূর্নীতির অভিযোগও রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied