ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হার্দিককে নিলে অলরাউন্ডার হিসেবেই নেওয়া উচিত


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ২:৪১

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিক ভারত। শক্তিমত্তার বিচারে তিন বিভাগেই বেশ শক্তিশালী বিরাট কোহলির দল। তবে সামর্থ্যের পুরোটা কাজে লাগালেই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত একটি শক্তিশালী দল এবং হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়েই তারা শক্তিশালী যদি সে ফিট থাকে। সে ফিট না থাকলে বিকল্প রয়েছে কিন্তু আমার মতে তাকে দলে নিলে একজন অলরাউন্ডার হিসেবেই নেওয়া উচিত।’

তাকে বল করানোর উপর জোর দিয়ে এই অজি পেসার বলেন, ‘তাকে বল করতে হবে, তার দারুণ কিছু স্কিল আছে। সে ডেথ ওভারে ভালো বল করে, ইয়র্কার করতে পারে, ভালো বাউন্সার দেয় এবং বলের গতি পরিবর্তনেও সক্ষম। সে এমনই একজন খেলোয়াড় যে দলে বাড়তি কিছু যোগ করে।’

নিজের ক্যারিয়ারে ব্যাটসম্যানদের জন্য ছিলেন মূর্তিমান আতংক। গতির ঝড় তুলে আদায় করে নিতেন উইকেট। গতির অভাব তাই ভালোই বুঝতে পারেন। ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে যে গতি আগের চেয়ে কিছুটা কমেছে তাও নজর এড়ায়নি তার। 

‘দেখুন তার দুইদিকেই বল সুইং করানোর দারুণ দক্ষতা রয়েছে। বর্তমানে খুব বেশি বোলার এমনটা পারে না। তবে এমন উইকেটে কার্যকর হতে তাকে ১৪০ এর কাছাকাছি গতিতে বল করতে হবে। আমার মতে তার জোরে বল করতে হবে ও বৈচিত্র্য ব্যবহার করতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বরের বোলিং নিয়ে লি বলেন, ‘সে সম্ভবত ভিন্ন কিছু চেষ্টা করছিল। সে সবচেয়ে কার্যকর যখন সে গুড লেন্থে হাঁটু উচ্চতায় বল করে যেগুলো তাকে এলবিডব্লিউ অথবা কট বিহাইন্ড এনে দেয়।’

শারজাহর উইকেটের চরিত্রও নজরে পড়েছে তার। উইকেট নিয়ে তিনি বলেন, ‘শারজাহতে কিছুটা পিছে বল করাটা ভালো কারণ এখানে তেমন একটা বাউন্স নেই। এমনভাবে বল করতে হবে যেন তা স্ট্যাম্পের চূড়ায় আঘাত হানে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে