স্কটল্যান্ড-নামিবিয়া ম্যাচেও চোখ না রেখে উপায় নেই
গ্রুপ-‘২’ এর সবচেয়ে দুর্বল দুই দলের লড়াই। স্কটল্যান্ড-নামিবিয়া ম্যাচ নিয়ে হয়তো অনেকেরই আগ্রহ নেই। তবে এই ম্যাচেও কিন্তু চোখ না রেখে উপায় নেই। দল দুটির অতীত ইতিহাস দেখতে বোঝা যাবে, জমজমাট এক ম্যাচ উপহার দিতে পারে স্কটল্যান্ড-নামিবিয়া।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ৮বার দেখা হয়েছে স্কটল্যান্ড-নামিবিয়ার। যেখানে জয়-হারের পাল্লা আছে সমান্তরালে। ৪ জয় স্কটল্যান্ডের, বাকি ৪টি ম্যাচ গেছে নামিবিয়ার পক্ষে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দল দুটি আজ তাই নামবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে।
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে চলুন দল দুটির মুখোমুখি দেখার কিছু পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেয়া যাক:-
মোট ম্যাচ
স্কটল্যান্ডের জয় ৪
নামিবিয়ার জয় ৪
ফলহীন ০
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
স্কটল্যান্ড: ২৩০/৫, উইন্ডহোক ২০১১
নামিবিয়া: ২২৩/৩, উইন্ডহোক ২০১১
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
স্কটল্যান্ড: ১০৭, উইন্ডহোক ২০১১
নামিবিয়া: ৫৫, উইন্ডহোক ২০১১
সর্বোচ্চ রান
স্কটল্যান্ড: ২২৮, রিচি বেরিংটন
নামিবিয়া: ২৭৬, ক্রেইগ উইলিয়ামস
সেরা ইনিংস
স্কটল্যান্ড: ১১৬*, ইয়ান স্ট্যান্ডার
নামিবিয়া: ১১৬, ক্রেইগ উইলিয়ামস
সর্বোচ্চ উইকেট
স্কটল্যান্ড: ১০, সাফিয়ান শরিফ
নামিবিয়া: ৮, লুইস ফন ডার
সেরা বোলিং ফিগার
স্কটল্যান্ড: ৩/১২, প্রিস্টন মমসেন
নামিবিয়া: ৫/২৩, ক্রিস্টি ভিলজোয়েন
এমএসএম / এমএসএম
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল