বাংলাদেশকে ‘বিপজ্জনক’ মানছেন বাটলার
টি-টোয়েন্টি বিশ্বকাপ তো দূরে থাক, বাংলাদেশ-ইংল্যান্ড আগে কখনো টি-টোয়েন্টিতে মুখোমুখিই হয়নি। আজ আবুধাবিতে এই সংস্করণে দুদলের প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। প্রথম সাক্ষাৎ হলেও বাংলাদেশকে ‘বিপজ্জনক’ মানছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলার বলেছেন, ‘কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমরা জানি। তাদের (বাংলাদেশ) সঙ্গে অনেক ৫০ ওভারের ম্যাচ খেলেছি। তারা খুব বিপজ্জনক। টি-টোয়েন্টিতেও এখন অনেক অভিজ্ঞ হয়েছে। বাংলাদেশের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যাদের খেলার ধরন পুরোপুরি আলাদা বলে মনে করি আমি।’
বাংলাদেশকে বিপজ্জনক মানলেও নিজেদের শক্তিশালী বলে দাবি করেছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার, ‘আমরা অবশ্যই প্রতিপক্ষ দলের বিপক্ষে পরিকল্পনা সাজাব। একই সঙ্গে আমরা নিজেদের কথাও ভাবব। আমরা দল হিসেবে খুব আত্মবিশ্বাসী। কাদের বিপক্ষে খেলছি তাতে কিছু যায় আসে না। এই মনোভাবই আমাদেরকে সফল হতে সহায়তা করবে।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ