ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে চা বাগানের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ৩:৪০
চা বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত ১০টি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকা বৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা ময়নাচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদিপ পাল,পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী,কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ,মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া,কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ। মানববন্ধন শেষে মৌণ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যান। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত