জবিতে প্রথম ডোজের টিকাদান শেষ হচ্ছে বৃহস্পতিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার।বুধবার (২৭ অক্টোবর) সকালের সময়কে এতথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
সকালের সময়কে তিনি বলেন, আমাদের টিকাকেন্দ্রে বৃহস্পতিবার অর্থাৎ ২৮ অক্টোবরই সিনোফার্মের (ভেরোসেল) প্রথম ডোজের টিকাদানের শেষ দিন। এরপর আর প্রথম ডোজের টিকা দেওয়া হবেনা। শুধুমাত্র এনআইডি সাথে নিয়ে আসলেই শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। যারা এখনও টিকা নেয়নি তারা যেন আগামীকালের মধ্যেই টিকা নিয়ে নেয়। নির্দিষ্ট সময় পর আবার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
এখনও যারা জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সমস্যার কারণে টিকা নিতে পারছেন না তাদের ব্যাপারে ছাত্রকল্যাণ পরিচালক বলেন, ক্যাম্পাসেই এনআইডি রেজিষ্ট্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। যাদের এনআইডি নেই তারা এখান থেকে দ্রুততম সময়ের মধ্যে করতে পারবে। এনআইডি পেলে তখন তাদের টিকা দেওয়া হবে।তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী নিজেদের এলাকা থেকে প্রথম ডোজের টিকা নিয়ে এসেছে তারা চাইলে আশেপাশের টিকাদান কেন্দ্র থেকে সেই টিকা থাকা সাপেক্ষে টিকা গ্রহণ করতে পারবে। আমরা আশেপাশের সব কেন্দ্রে বলে দিয়েছি। যেসব কোম্পানির টিকা থাকবে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে টিকা নিতে পারবে।
এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী করোনার টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপর ২৫ অক্টোবর থেকে শুধুমাত্র এনআইডি থাকা সাপেক্ষে টিকা না পাওয়া শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied