ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কোম্যানকে বরখাস্ত করেছে বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২১ সকাল ৯:১

বার্সেলোনায় শেষ হলো রোনাল্ড কোম্যান অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, যেকোনো সময় চাকরীচ্যুত হতে পারেন এই ডাচ কোচ। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি। ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা রায়ো ভায়োকানোর বিপক্ষে পরাজয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান। 

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারছিল না। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই বার্স। এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে বার্সা আছে ৯ নম্বরে। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে নেই বার্সেলোনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে তিনে অবস্থান করছে। এতে ২০০৩ সালের পর শেষ ষোলোতে উঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালের ১৯ আগস্ট বার্সায় কোচিং ক্যারিয়ার শুরু করেন কোম্যান। ক্লাবটির হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা জয়। যত দিন যাচ্ছিল, ততই কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিল বার্সা সমর্থকদের। অবশেষে বরখাস্ত হলে কোম্যান।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, কোম্যানের জায়গায় বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

১৯৯২ সালে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে গোল করে বার্সেলোনাকে নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাইয়েছিলেন রোনাল্ড কোম্যান।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে