ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাছ থেকে আমলকী পেড়ে শৈশবে ফিরলেন মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ১১:৩২

মিমি চক্রবর্তী ব্যস্ত অভিনেত্রী, পাশাপাশি ভারতের যাদবপুরের সাংসদও তিনি। তার কাঁধে অনেক দায়িত্ব। কিন্তু মিমির মন বলছে ‘মনতো এখনো সবুজ’। 

মিমি চক্রবর্তীর বেড়ে ওঠা অরুণাচল প্রদেশে ও উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝেই কেটেছেন মিমির ছেলেবেলা। তাই হঠাৎই কাজের ফাঁকে ফেলে আসা শৈশবে ফিরে গেলেন মিমি চক্রবর্তী। এবার একেবারে গাছ থেকে আমলকী পাড়তে দেখা গেল যাদবপুরের সাংসদকে। আমলকী পেয়ে বেজায় খুশি মিমি চক্রবর্তী। 

এই মুহূর্তে মিমির হাতে একাধিক ছবির কাজ। মিমির ছবি ‘বাজি’ মুক্তি পেয়েছে। এই প্রথমবার জিতের সঙ্গে জুটি বাঁধলেন মিমি। যদিও ছবিটি এতটাই নায়ককেন্দ্রিক যে নায়িকার অভিনয়ের জায়গায় ভীষণ কম। যদিও ‘বাজি’ ছবিতে মিমির গাওয়া গানটি পছন্দ করেছে দর্শক।

এই মুহূর্তে মিমি ব্যস্ত পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির কাজে। এ ছবিতে মিমির চরিত্রের নাম তিতলি। এছাড়াও মিমির সঙ্গে দেখা যাবে একটি বাচ্চা মেয়েকে। এই বাচ্চা মেয়েটিই হলো মিনি। বরাবরই গ্ল্যামার লুকে দেখা গেছে মিমিকে। তবে এই ছবিতে মিমির লুক অন্যান্য ছবির থেকে অনেকটাই আলাদা।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...