মেসির পিএসজিতে থাকার নিশ্চয়তা দিতে পারলেন না কোচ
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমিয়েছেন অনেকদিন হলো। কিন্তু এখনও যেন নিজের চেনা ছন্দ খুঁজে পাচ্ছেন না লিওনেল মেসি। আক্রমণভাগে তার আরও দুই সঙ্গী কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়রের সঙ্গেও তালটা মিলছে না। এর মধ্যেই আবার ইনজুরিতে পড়লেন এই আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে অনিশ্চিত তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন, পেশীতে অস্বস্তি থাকায় অনুশীলন করেননি মেসি।
তিনি বলেছেন, মেসির সম্পর্কে বলতে গেলে, সে কোনো সমস্যা ছাড়াই খুব ভালো অনুশীলন করেছিল মার্শেই ম্যাচের পর। পেশীতে অস্বস্তি থাকায় সতর্কতা হিসেবে আজ অনুশীলন করেনি। কিন্তু কালকের ম্যাচের জন্য সে আমাদের হিসাবে আছে। দেখা যাক হয় নাকি।
পিএসজিতে মেসির পজিশন নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। এ নিয়ে পিএসজি কোচ বলেছেন, মেসির ওই সক্ষমতা আছে। সে যেকোনো পজিশনে খেলতে পারে মাঠে। কিন্তু এটা একটা বিকল্প হতে পারে। তবে তার সঙ্গে আরও ফোকাস ও বুদ্ধিদ্বীপ্ত খেলোয়াড় খোঁজাটাই ভালো হবে।
মেসির সাবেক গুরু পেপ গার্দিওলার করা মন্তব্যও শুনেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো, আমি শুনেছি গার্দিওলা তার ব্যাপারে কথা বলেছে। সে বলেছে- লিও সাত, নয়, দশ, এগারো, ছয় বা পাঁচ... যে কোনো পজিশনেই খেলতে পারে।
জামান / জামান
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল